1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত
৮০

 

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে ককরোচ জনতা পার্টির তৃতীয় দফার আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তিনি এই সিদ্ধান্তের ঘোষণা দেন। ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে বিষয়টি তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, নয়াদিল্লির জন্তর মন্তরে গত এক মাসেরও বেশি সময় ধরে চলমান শিক্ষার্থী আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অপসারণ। আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়ম ও নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ চালিয়ে আসছিলেন।

অবশেষে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে আন্দোলনকারীদের দীর্ঘদিনের অন্যতম প্রধান দাবি পূরণের পথে এগোল। এখন তাঁর পদত্যাগপত্র গ্রহণ এবং নতুন শিক্ষামন্ত্রী নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর