1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত
৭২

রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : ​দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধা—এই পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার। শনিবার সকালে বগুড়ার মমইন কনভেনশন সেন্টারে ‘বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা’ এই সেমিনারের আয়োজন করে।

​সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেন, ফ্যাসিস্ট সরকার ঈর্ষান্বিতভাবে উত্তরাঞ্চলকে উন্নয়নবঞ্চিত করেছে। বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও উত্তরাঞ্চলসহ পুরো দেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

​স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বিগত দুই দশক ধরে অবহেলিত উত্তরাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন।

​বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সেমিনারের বিভিন্ন সেশনে সংশ্লিষ্ট পাঁচ জেলার সংসদ সদস্যগণ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং আঞ্চলিক বৈষম্য দূর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর