1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে প্রশাসন তৎপর: জেলা প্রশাসক শরীফা হক

হাফিজুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৬৮

 

 

হাফিজুর রহমান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: মাদক সমাজের ঘাতক ব্যাধি যা তরুণ সমাজকে বিপদগামী করছে। মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে প্রশাসন তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক।

 

টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি তার বক্তব্য এসব কথা বলেন। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে ২৭ জুলাই সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না , টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির বুলবুল, জেলা আইসিটি অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন জামে মসজিদের ইমাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। সভায় আলোচকগণ মাদকাসক্তি প্রতিরোধ ও তথ্য অপপ্রচাররোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 

বিডি / নিউজ / বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর