1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আসলাম হোসেন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পঠিত
১০২
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ আসলাম হোসেনকে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।
জানা গেছে, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা আব্দুল হামিদ মিটুল বর্তমানে পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন।
এ কারণে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সহ-সভাপতি মোঃ আসলাম হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় মোঃ আসলাম হোসেন বলেন, এই দায়িত্বকে তিনি অত্যন্ত আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবেন। তিনি বলেন, সভাপতি আব্দুল হামিদ মিটুলের দিকনির্দেশনা ও আদর্শ অনুসরণ করে সংগঠনের স্বার্থ সংরক্ষণ, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।
তিনি আরও বলেন, এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সর্বস্তরের শ্রমিকদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছেন।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে ইউনিয়নের চলমান কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
বিডি / নিউজ /বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর