1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

আদমদীঘিতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৮জন গ্রেফতার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে পুলিশের অভিযানে মাদক ও আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন মামলায় ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেফতার করে। এসময় ফেরদৌস হাসান নামেন এক মাদক কারবারির নিকট থেকে নেশা জাতীয় ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, গত সোমবার রাতে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়। অভিযানে আদমদীঘি উপজেলার মুরাদপুর গ্রামস্থ জনৈক সাকিবের দোকানের সামনে পাকা রাস্তার উপর বিক্রি করার সয়ম ৮০পিস ট্যাপেন্টোডল ট্যাবলেটসহ কুসুম্বী গ্রামের মোজাম্মেল মন্ডলের ছেলে ফেরদৌস হাসানকে গ্রেফতার করে এবং আদালতের গ্রেপ্তারী পরোয়ানা মূলে সিআর মামলায় ১৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সান্তাহার চা-বাগান সিভিল কলোনীর ছাইফুল ইসলামের ছেলে শাহিন আলী ও সিআর মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে আজিজার রহমানকে গ্রেফতার করা হয়।

 

এছাড়া অসমাজিক কার্যকলাপ ও ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকার অপরাধে সান্তাহার চা-বাগানের মিনহাজের স্ত্রী জুলি বেগম, নতুন বাজারের মোতালেবের মেয়ে রমনা বেগম, নওগাঁর নিউ সাহাপুর গ্রামের ফরিদ সরদারের ছেলে রমজান আলী, একই জেলার মধ্য দূর্গাপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেখো মুনি ও বগুড়া সদরের ঘোলাগাড়ী পশ্চিমপাড়ার তোজামের মেয়ে নূর জাহান বেগমকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গত মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

বিডি/ নিউজ /বাংলা২৪/ডটকম 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর