1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

​বাংলাদেশ থেকে ৩ লাক্ষ, মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমারঃ আনোয়ার ইব্রাহিম

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত
১০৭

 

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া ও মিয়ানমারের সফল দ্বিপক্ষীয় আলোচনার পর মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার।গত বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন।মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

 

​দেশের চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সাথে এক বৈঠকে বক্তব্য দেওয়ার সময় আনোয়ার ইব্রাহিম এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন।মিয়ানমারের সাথে সফল আলোচনার মাধ্যমে বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতেও মিয়ানমার রাজি হয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম।

 

মিয়ানমারের সাথে সুসম্পর্ক ও সতর্ক কূটনৈতিক দক্ষতার কারণেই এই সিদ্ধান্ত সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগে মিয়ানমার তাদের গ্রহণ করতে অস্বীকার করায় ফেরত পাঠানো কঠিন ছিল।

 

​মালয়েশিয়ায় জনশৃঙ্খলা ভঙ্গকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে মালয়েশিয়ার আইজিপিকে (পুলিশ মহাপরিদর্শক) নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

​তিনি স্পষ্টভাবে জানান যে এটি মালয়েশিয়া এবং এখানে আইনশৃঙ্খলার ব্যাঘাত সহ্য করা হবে না।একই সাথে তিনি মালয়েশিয়ায় বসবাসকারী রোহিঙ্গা সম্প্রদায়কে স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানান।

 

বিডি/নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর