1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত
৯৯

 

 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর নগর ব্যবস্থাপনার বাস্তব চিত্র সরেজমিনে পর্যবেক্ষণে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসককে নিজের বাসভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের সঙ্গে নিয়ে বিকেল ৪টা ৫ মিনিটে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হন তিনি।

 

পরিদর্শনের পুরো সময় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। তাঁর পরিদর্শন রুটে ছিল ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা (সেক্টর ৩, ৪, ৫ ও ৬), এয়ারপোর্ট রোড, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী এলাকা।

 

দীর্ঘ পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে আসেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বৃক্ষরোপণ ও সবুজায়নের বর্তমান অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। বিভিন্ন এলাকায় বিদ্যমান সমস্যা ও অব্যবস্থাপনা নিজ চোখে দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।

 

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নগর ব্যবস্থাপনার ত্রুটি দ্রুত চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজধানীবাসীর দুর্ভোগ কমাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

 

প্রধানমন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনের সময় একই গাড়িতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।

বিডি / নিউজ /বাংলা ২৪/ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর