1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রেললাইনের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত
৬৮

 

 

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা রেল ব্রিজ সংলগ্ন একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি দীর্ঘ সময় ধরে সেখানে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) দুপুরে স্থানীয় কয়েকজন রেল ব্রিজের পাশ দিয়ে যাওয়ার সময় পুকুরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে মরদেহটি অর্ধগলিত অবস্থায় দেখতে পেয়ে তারা দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। মরদেহটি পচে গলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।

 

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তার মৃত্যু হয়েছে এবং কী কারণে মরদেহটি ওই স্থানে পড়ে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তদন্তও অব্যাহত রয়েছে।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর