1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

​রানীনগরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১২০ বার পঠিত

​রানীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রানীনগর উপজেলায়১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোঃ নিশান (৪০) নামেরএক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আজ বিকেলে এ ঘটনায় রানীনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

​মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বেতগাড়ি হিন্দুপাড়া গ্রামের মোঃ আলাউদ্দিনের মেয়ে মোছাঃ আশা মনি (১৩)-কে পার্শ্ববর্তী ঘোষগ্রামের মোঃ নিশান ফুসলিয়ে নিজের বসতঘরে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

​পরবর্তীতে এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষে রানীনগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে আজ বিকেল ৫:৫০ ঘটিকায় বিষয়টি মামলা হিসেবে রুজু করা হয়। মামলা দায়েরের পর থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে সন্ধ্যা ৭:০৫ ঘটিকায় আসামি নিশানকে গ্রেফতার করতে সক্ষম হয়পুলিশ।

​
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ধর্ষনের অভিযোগে শিশুর মা বাদী হয়ে নিশান নামের এক যুবকের বিরুদ্ধে শনিবার সন্ধায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে  যুবক নিশানকে গ্রেফতার করা হয়েছে। রোববার গ্রেফতার নিশানকে আদালতে  পাঠানো হবে।

বিডি / নিউজ / বাংলা ২৪/ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর