1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত
৮৪

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁ জেলা বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগ এই মেলার আয়োজন করেছে।

রবিবার বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির প্রথমেই জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীতে অংশগ্রহণকারী প্রত্যককে বিনামূল্যে একটি করে বনজ ও ফলদ গাছের চারা প্রদান করা হয় এবং র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।

পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম পিপিএম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন বর্তমান বর্ষাকাল চলছে। বৃক্ষ রোপনের এখনই উপযুক্ত সময়। আগামীর জন্য একটি সবুজে ভরা নিরাপদ পৃথিবী বিনির্মাণ করতে হলে এখনই যার যেখানে যেটুকু জায়গা আছে সেখানে একটি করে পরিবেশবান্ধব গাছ রোপন করার কোন বিকল্প নেই। তাই দৃষিত আবহাওয়ার মধ্যে বুক ভরে একটু নিরাপদ নি:শ্বাস নিতে হলে আসুন আজই একটি বনজ কিংবা ফলদ বৃক্ষ রোপন করি।

 

আর বেশি বেশি করে বৃক্ষ রোপনে প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করতে এই ধরণের মেলার বেশি বেশি আয়োজন করার আহ্বান জানানো হয়। মেলায় ৪৪টি স্টল অংশ গ্রহণ করছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী এ বৃক্ষ মেলা চলবে।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর