1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রাণীনগরে জাজস গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১৬৬ বার পঠিত

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পঞ্চগ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাগ্রত জনতা সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৮ম আসর। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার ১৫নং বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

সফুরা-আব্দুস সাত্তার আল কুরআন লার্নিং ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস এগ্রোভেট লি. এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিউল করিম রাফি।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপে•-পেট্রোবাংলার সাবেক ডিজিএম আলহাজ্ব মো. নজরুল ইসলাম, গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মিঠু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শাহাদাত শাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রধান অতিথি ডা. মো. রফিউল করিম রাফি বলেন, “যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের টুর্নামেন্ট তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

এছাড়াও এই টুণামেন্ট কে বড় পরিসরে নিয়ে যাওয়া ও মাঠ বৃদ্ধির জন্য সর্বোচ্চ সহযোগিতা আমার পক্ষ থেকে থাকবে। এই ধরনের টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় যেন আমরা তৈরি করতে পারি।এমন সুন্দর উদ্যোগ অব্যাহত থাকুক-এটাই প্রত্যাশা।

 

উদ্বোধনী ম্যাচে আসমা মিম্মা ফুটবল একাডেমি ও দীঘা ব্লু স্টার মুখোমুখি হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে আসমা মিম্মা ফুটবল একাডেমি ২-০ গোলের জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

 

এসময় খেলা দেখতে মাঠে বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক উপস্থিত হন। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। আগামী ম্যাচগুলোতেও দর্শকদের ব্যাপক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছে টুর্নামেন্টের আয়োজকরা।

 

বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর