1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

সাবেক আইজিপি বেনজীরের কাছে অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত
৬১

 

 

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

একই সঙ্গে তার জামিন বাতিল করে দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, বেনজীর আহমেদের জামিনের বিষয়টি সরকার গতকাল বিকেলে জানতে পারে। ইউএইর আদালত তাকে দেশত্যাগ না করার শর্তে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি জানার পরপরই সরকারের নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে (ল ফার্ম) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

পাশাপাশি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সচিব ইউএই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। আদালতের জামিন আদেশের শর্তাবলীর সত্যায়িত (সার্টিফাইড) কপি সংগ্রহের নির্দেশও দেওয়া হয়েছে।

 

তিনি আরও বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার (রিপ্যাট্রিয়েশন) লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র আদালতে জমা দিতে ল ফার্মকে বলা হয়েছে, যাতে আদালতের মাধ্যমে তার জামিন দ্রুত বাতিলের উদ্যোগ নেওয়া যায়।

সরকার দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার পরও কেন জামিন দেওয়া হলো – এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের সিদ্ধান্ত সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না জেনে মন্তব্য করা ঠিক হবে না। তবে জামিনের শর্তাবলি পর্যালোচনা করে তা বাতিলের জন্য আদালতে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

কারণ, সরকারের ধারণা বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে। এদিকে রাজধানীর কমলাপুর ও আশুলিয়ায় বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে।

 

তাদের তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি জানান, উল্টো রথযাত্রার দিন মতিঝিলের কমলাপুর এলাকায় মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার ভেতরে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া যায়। আনসার সদস্যদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিরাপদে অপসারণ ও নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

 

একইভাবে আশুলিয়ায় এক দুষ্কৃতকারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে উদ্ধার হওয়া আরেকটি বোমা সদৃশ বস্তু নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় জনসাধারণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

 

কোনো একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে এমন অপচেষ্টা চালিয়ে থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

তিনি আরও বলেন, অতীতের তুলনায় এ ধরনের নাশকতামূলক ঘটনা অনেক কমেছে। তারপরও উগ্রবাদী তৎপরতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর