1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

নওগাঁয় দুই শতাধিক কৃষক ও স্প্রেম্যান পেলেন চারাগাছ ও আধুনিক কৃষি সরঞ্জাম

রিফাত হোসেন সবুজ
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত
৬৫
রিফাত হোসাইন সবুজ, স্টাফ রিপোর্টার নওগাঁ : পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আধুনিক ও নিরাপদ কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নওগাঁয় কৃষক ও পেশাদার স্প্রেম্যানদের মাঝে বিনামূল্যে চারাগাছ ও রিচার্জেবল স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই মূলমন্ত্রকে সামনে রেখে কৃষিভিত্তিক প্রতিষ্ঠান ইনতেফা-র সার্বিক ব্যবস্থাপনায় নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে  সোমবার দুপুরে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রাক্কলিত ২০০ জন স্থানীয় কৃষকের প্রত্যেকের মাঝে একটি করে পরিবেশবান্ধব মেহগনি ও উন্নত জাতের আমগাছের চারা হস্তান্তর করা হয়। এছাড়া কৃষিকাজে সুরক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এলাকার ৩০ জন প্রান্তিক ও পেশাদার স্প্রেম্যানকে উপহার দেওয়া হয় ব্যাটারিচালিত আধুনিক রিচার্জেবল স্প্রে মেশিন। একই সাথে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্প্রেম্যানদের মাঝে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (PPE) হিসেবে এক জোড়া করে হ্যান্ড গ্লাভস, প্রটেক্টিভ গগলস, মাস্ক, পোলো শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মনজুর রহমান বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদ খাদ্য ও টেকসই কৃষিব্যবস্থা নিশ্চিত করা এখন সময়ের দাবি। কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে সঠিক নিয়মনীতি ও সঠিক মাত্রা অনুসরণ করলে যেমন পরিবেশের ক্ষতি এড়ানো সম্ভব, তেমনি কৃষকের ফলনও বহুগুণ বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম। এছাড়াও আয়োজক প্রতিষ্ঠান ইনতেফা-র পক্ষে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. আব্দুল বারিক, নওগাঁ রিজিয়নের রিজিওনাল ম্যানেজার মো. আফজাল হোসেন এবং নওগাঁ টেরিটরির অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার মো. নাহিদ হোসেন। কর্মসূচির শেষভাগে অতিথিবৃন্দ উপস্থিত কৃষকদের হাতে সুফলভোগী গাছের চারা এবং স্প্রেম্যানদের হাতে আধুনিক সরঞ্জামাদি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
বিডি /নিউজ/ বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর