1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

লালমনিরহাটে ৯৮ বোতল ফেনসিডিলসহ চার মাদক কারবারির ১০ বছর কারাদণ্ড

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত
৬০



জিন্নাতুল ইসলাম জিন্না,‎​ লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় চার আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎মঙ্গলবার (০৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

‎দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি এলাকার আজিজার রহমানের ছেলে মোঃ ইব্রাহিম হোসেন, মৃত জয়নাল হোসেনের ছেলে মোঃ জাকির হোসেন এবং হাতীবান্ধা উপজেলার উত্তর জাউরানী এলাকার হজরত আলীর ছেলে মোস্তাফিজার রহমান ও তারা মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন।

‎মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, গত ২০২২ সালের ১৮ জুন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর একটি টহল দল সীমান্ত ও এর আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। ওই সময় একটি ইজিবাইক তল্লাশি করে ৯৮ বোতল ফেনসিডিলসহ ওই চার মাদক কারবারিকে আটক করা হয়। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করলে আদালত দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে আজ এই চাঞ্চল্যকর রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) ও আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন রায়ে সন্তোষ প্রকাশ করে জানান, মাদক মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের কঠোর এই সাজা দিয়েছেন। এই রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে আদালতের জিরো টলারেন্স নীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

বিডি /নিউজ /বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর