1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পরে যুবকের মৃত্যু

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৫৬ বার পঠিত
৭৫

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনে কাটা পরে সাগর (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাগর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মথুরাপুর উত্তরপাড়া গ্রামের পারেস আলীর ছেলে। ৪ আগস্ট মঙ্গলবার রাত ৯টার দিকে আলতাফনগর রেলস্টেশনের অদূরে গাদোঘাট নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ কমিউটার ট্রেনের নিচে সাগর কাটা পরে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়। খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন জানান, সাগর কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দিন ট্রেনে কাটা পড়ে সাগর নামে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

 

বিডি/ নিউজ /বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর