1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে হিন্দু গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা একজনের বিরুদ্ধে মামলা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২১৬ বার পঠিত
২৪২

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘির রামপুরা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক (৩৮) গৃহবধুকে রাতে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৪ আগষ্ট) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে ওই গৃহবধুর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় শ্লীলতাহানির শিকার গৃহবধু নিজেই বাদি হয়ে আদমদীঘি উপজেলার রামপুরা দেওয়ানপাড়া গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে মাসুদ দেওয়ান (৩২) কে আসামী করে গত বুধবার (৫ আগষ্ট) সকালে আদমদীঘি থানায় এ মামলা দায়ের করেন।

 

মামলা সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার রামপুর হিন্দুপাড়ার দরিদ্র হিন্দু পরিবারের ওই গৃহবধুর স্বামী একজন অটোভ্যান চালক। প্রতি রাতের মতো গত মঙ্গলবার (৪ আগষ্ট) দিবাগত রাত সাড়ে ৩ টায় গৃহবধু তার স্বামীর সাথে বাড়ি থেকে বের হয়ে মাছ ধরার জন্য অটোভ্যান রাস্তায় বের করে দিয়ে বাড়ি ফিরছির।

 

রাত ৩টা ৪০ মিনিটে বাড়ির পাশে রাস্তায় ওৎঁ পেতে থাকা মাসুদ দেওয়ান আকষ্মিক ভাবে গৃহবধুকে ঝাপটে ধরে শ্লীলতাহানি ঘটনানোর চেষ্টা করে। এসময় গৃহবধু চিৎকার দিলে তার স্বামীসহ প্রতিবেশিরা বের হয়ে এসে মাসুদ দেওয়ানকে ধরে ফেলে।

 

এসময় কৌশলে মাসুদ দেওয়ার পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। বিষয়টি গ্রামে তোলপাড়ের সৃষ্টি হয়। গতকাল বুধবার সকালে থানায় গৃহবধু নিজেই বাদি হয়ে মাসুদ দেওয়ানকে আসামী করে মামলাটি দায়ের করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া মামলা রকের্ডভুক্ত করার নিশ্চিত করে জানান. আসামী গ্রেফতার পুলিশি অভিযান চলছে।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর