স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম। গত রোববার (১ জুন) বিকেলে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্ত হলো, আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামের বাবলু ইসলামের ছেলে রায়হান আলী (৩২) ও পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শসি গ্রামের বছির উদ্দিন কাজির ছেলে মামুন ইসলাম (৪৫)। এসময় তাদের নিকট থেকে ১শ গ্রাম গাঁজা ও ১ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত রোববার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই দুই মাদক কারবারিকে উল্লেখিত পরিমান মাদকসহ আটক করা হয়।
এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলঅম মাদক কারবারি রায়হান আলীকে ১২ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমান ও মাুন ইসলামকে ১ মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া ঘটনাস্থলেই জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করেন।