1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত খলিলুর রহমান

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৪১ বার পঠিত
১০৯

 

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মর্যাদাপূর্ণ এ পদে তিনি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস-কে পরাজিত করে বিজয়ী হন।

নির্বাচনে সদস্যরাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান ৯৯টি ভোট লাভ করেন। অন্যদিকে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পান ৯১টি ভোট।
ফলাফল ঘোষণার পর খলিলুর রহমান বলেন, এই বিজয় বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা ও স্বীকৃতির প্রতিফলন। ভোটে জয়ী হওয়ার ঘোষণা শুনে তিনি দুই হাত তুলে মহান আল্লাহর কাছে মোনাজাত করেন। পরে নবনির্বাচিত সভাপতি হিসেবে সাধারণ পরিষদে সংক্ষিপ্ত বক্তব্যও প্রদান করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
এই নির্বাচনের মাধ্যমে ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসলেন বাংলাদেশের একজন প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের সূচনা হবে। আঞ্চলিক পালাক্রমে দায়িত্ব পালনের নীতিমালা অনুযায়ী, ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ ও সাইপ্রাস একই গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। শেষ পর্যন্ত ভোটযুদ্ধে জয়ী হয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য অর্জন করল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর