1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘির ছাতিয়ানগ্রাম উচ্চবিদ্যালয়ে সংবর্ধনা সভায় –এমপি আব্দুল মহিত তালুকদার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত
৬৮

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারকে আদমদীঘির ছাতিয়ানগ্রাম উচ্চবিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার (৮ আগষ্ট) বিকেলে ছাতিয়ানগ্রাম উচ্চবিদ্য্যলয় প্রাঙ্গনে প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি, শিক্ষক ও শিক্ষার্থিদের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে প্রধান অতিথি সংবর্ধিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, বিদ্যালয় থেকে মেধাবি শিক্ষার্থি গড়তে হলে শিক্ষক ও অভিভাবকদের অগ্রনি ভুমিকা রাখতে হবে। সুশিক্ষা ছাড়া জাতির উন্নয়ন সম্ভব নয়। তিনি বিদ্যালয় বহুতল ভবন নির্মান, কম্পিউটার ল্যাব স্থাপন, খেলাধুলা সামগ্রি প্রদানসহ বিদ্যালয় উন্নয়নে সার্বিক সহযোতিার করার আশ্বাস দেন।

 

বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, ছাতিয়ান ইউনিয়ন বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা, শিক্ষক ময়েন উদ্দিন, আবু জাকেরিয়া, শিক্ষার্থী হাবিবা সুলতানা প্রমুখ।

 

বিডি/ নিউজ/ বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর