1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রাজশাহী বোর্ডের এসএসসির ফলাফলের শীর্ষে বগুড়া 

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

​রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর বোর্ডের সার্বিক পাসের হার ৬৩.৬৭ শতাংশ হলেও ফলাফলের সব সূচকে শীর্ষস্থান দখল করেছে বগুড়া জেলা।

​সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন। সার্বিক ফলাফল একনজরে : ​এ বছর রাজশাহী বোর্ডের ৮টি জেলার মোট ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন। বোর্ডে মোট জিপিএ-৫ অর্জন করেছে ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

​জেলাভিত্তিক শীর্ষস্থান ও পরিসংখ্যান : ​বোর্ডের তথ্য অনুযায়ী, ফলাফলের দিক থেকে এবারও সেরা অবস্থানে রয়েছে বগুড়া জেলা।জেলাটিতে পাসের হার ৭২.৬৪ শতাংশ। বগুড়া থেকে মোট ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩ হাজার ৩৮৯ জন। এর মধ্যে একাই ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা বোর্ডের আটটি জেলার মধ্যে সর্বোচ্চ।

​বোর্ডের অন্যান্য জেলার ফলাফল চিত্র নিচে তুলে ধরা হলো: ​বগুড়া: ৭২.৬৪% (পাস: ২৩,৩৮৯ জন, জিপিএ-৫: ৪,৪৭৮ জন), ​জয়পুরহাট: ৬৭.৫৩% (দ্বিতীয় অবস্থান),​চাঁপাইনবাবগঞ্জ: ৬৫.১৩%, ​নওগাঁ: ৬২.৪৯%, ​রাজশাহী: ৬২.২৮%,​নাটোর: ৬১.২৫%, পাবনা: ৬০.৭৬%,​সিরাজগঞ্জ: ৫৮.৪৫% (সর্বনিম্ন, তবে এ জেলায় ১,৯০৭ জন জিপিএ-৫ পেয়েছে) ​ছেলেদের তুলনায় মেয়েরদের জয়জয়কার।

​২০২৬ সালের এই ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা অভাবনীয় সাফল্য দেখিয়েছে। বোর্ডে অংশগ্রহণকারী ৮৩ হাজার ২৭১ জন মেয়ের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৮ হাজার ৮৯৫ জন। মেয়েদের পাসের হার ৭০.৭৩ শতাংশ। অন্যদিকে, ৯২ হাজার ৭৭৩ জন ছেলের মধ্যে পাস করেছে ৫৩ হাজার ১৯১ জন। ছেলেদের পাসের হার ৫৭.৩৩ শতাংশ। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ১৩.৪০ শতাংশ বেশি।

​শীর্ষ সাফল্যের পেছনের কারণ : ​বগুড়া জেলার এমন দুর্দান্ত সাফল্যের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফরাত জেরিন বলেন, সুষ্ঠু পঠনপাঠন, শিক্ষা প্রতিষ্ঠায় মানসম্মত শিক্ষাদান এবং শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের কারণেই বগুড়া জেলা বোর্ডে সেরা ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

 

বিডি/ নিউজ/ বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর