1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

ধুনটে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৪৬ বার পঠিত
২৬৬

 

 

কারিমুল হাসান, ধুনট (বগুড়া) প্রতিনিধি: এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় বগুড়ার ধুনট উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত সোমবার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

 

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়ানের রাঙ্গামাটি বালিকা দাখিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেয় ১৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেনি। অন্যদিকে, চৌকিবাড়ী ইউনিয়নের হাজী কাজেম জোবেদা টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ থেকে ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়া ৭ জন শিক্ষার্থীর কেহ উত্তীর্ণ হতে পারেনি। এ ছাড়া কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ২৫ জন শিক্ষার্থী।

 

একই উপজেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগসহ নানা আলোচনা সমালোচনা। শিক্ষকদের দাবি, গ্রামের অনেক শিক্ষার্থী পড়াশোনায় অনাগ্রহী। বিদ্যালয়ে নিয়মিত অনুপস্থিত থাকার কারনেই এমন প্রভাব পড়েছে বলেও মনে করেন।

 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর