1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

রাণীনগরে ৩ সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে কৃষকদের নিকট থেকে সরকারী দামের চাইতে রাসায়নিক সারের দাম বেশি নেয়ায় ৩জন সার ডিলারকে মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশার (ভূমি) নাবিলা ইয়াসমিন।

 

আদালত সুত্র জানায়,চলতি আমন মৌসুমে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে বেশি দামে সার বিত্রি করা হচ্ছে।এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার আবাদপুকুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে সার ডিলার সাইফুল ইসলামকে ৮হাজার,আব্দুল হান্নানকে ৬হাজার এবং অনিয়মিত দোকান পরিচালনার দায়ে গোলাম রাব্বানী দপ্তরিকে ৬হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন চৈতি,সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম এবং থানাপুলিশ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

 

বিডি/ নিউজ  /বাংলা ২৪/ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর