1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে আল হাইথাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে প্রতিবন্ধীকে মুদি দোকান উপহার আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি

লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‎

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

‎
‎
‎
‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎​ লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের একটি মাদক মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎
‎বুধবার (১২ আগস্ট) লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয় আসামিই পলাতক ছিলেন।

‎
‎দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন (২৭)।

‎
‎মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ এপ্রিল রাত ১১টার দিকে লালমনিরহাট সদর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় অভিযান পরিচালনা করে. ওই সময় মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিক্রেতাদের আটকের চেষ্টা চালায়. পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে হাতেনাতে আতাউর রহমানকে আটক করা হয়, তবে অপর আসামি জিয়ন পালিয়ে যেতে সক্ষম হন. পরবর্তীতে আতাউরের কাছে থাকা হ্যান্ডব্যাগ তল্লাশি করে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

‎
‎এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়. মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে. দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।

‎
‎এই রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন রেজা স্বপন জানান, মাদকের বিরুদ্ধে এমন রায় সমাজে একটি ইতিবাচক বার্তা বয়ে আনবে।

 

বিডি/ নিউজ/ বাংলা ২৪/ডটকম 
‎
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর