1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে গাছের চারা বিতরণ

আব্দুর রউফ রিপন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত
৬১

 

 

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি : সবুজ বনায়ন গড়ার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদপুর-বেলোবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি প্রায় ৩শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

 

এসময় পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জনতা ব্যাংক নওগাঁ এরিয়া অফিসের ডিজিএম ওমর ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম (অব:) জাহিদুর রহমান, ম্যানেজার (অব:) আজিজুল ইসলাম মুকুল, জাইদুল ইসলাম, আখতারুজ্জামান, আব্দুর রউফ, স্টাফ অফিসার মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নিজের পছন্দমাফিক গাছের চারা নিতে অভিভাবক ও শিক্ষার্থীদের পরচারনায় মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যরা বলেন ইসলামেও গাছ রোপনের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে যে কিয়ামতের দিনও তুমি সুযোগ পেলে একটি গাছ রোপন কর। আগামীর জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী বিনির্মাণ করার জন্য বেশি বেশি পরিবেশবান্ধব গাছ রোপনের কোন বিকল্প নেই। তাই একটি গাছের চারা রোপনের পর শিশুদের সেই গাছের যত্ন নিতে উদ্বুদ্ধ করতে হবে। আগামী শত বছর এই পৃথিবীকে টিকে রাখতে হলে বেশি বেশি গাছ করার আহ্বান জানান অতিথিরা।

 

পরে অতিথিরা উপজেলার একমাত্র গ্রামীণ লাইব্রেরী বেলোবাড়ি-দাউদপুর গ্রামীণ পাঠাগার পরিদর্শন করেন। এসময় অতিথিরা লাইব্রেরীর পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন। এসময় প্রত্যন্ত গ্রামের মধ্যে এমন প্রসিদ্ধ লাইব্রেরী গড়ে তোলার কারিগরদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। লাইব্রেরীতে এসে অবসর সময়ে মোবাইল ফোন হাতে না নিয়ে নিজের পছন্দের একটি বই পড়ার আহ্বান জানান অতিথিরা। আগামীতে এই লাইব্রেরী আরো সমৃদ্ধশালী হবে এমনই প্রত্যাশা প্রকাশ করেন অতিথিরা।

 

বিডি /নিউজ/ বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর