1. admin@bdnewsbangla24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে জাতীয় যুব দিবস পালিত রাণীনগরে জাতীয় যুব দিবস পালিত আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫

বগুড়ায় নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

বগুড়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পঠিত
​বগুড়া জেলা প্রতিনিধি: ​বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা ও নাশকতা মামলায় জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি খাতুন নুপুর (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বগুড়া সিটি করপোরেশন কার্যালয়ের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার আইভি খাতুন নুপুর বগুড়া মহানগরীর শিববাটি শাহী মসজিদ লেনের মৃত নজমল হোসেন তোতার মেয়ে। তিনি দীর্ঘ দিন ধরে বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
​পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২৪ ডিসেম্বর বগুড়া সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সুনির্দিষ্টভাবে আত্মগোপনে থাকা পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা ও নাশকতার পরিকল্পনা এবং কার্যক্রমে সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ।
পরবর্তীতে তদন্তে তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় পুলিশ অভিযান চালিয়ে তাকে কর্মস্থল থেকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, আসামির বিরুদ্ধে নাশকতা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিডি/ নিউজ/ বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর