1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন আসামি গ্রেপ্তার

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৪৮ বার পঠিত
১৬০

 

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর আত্রাই থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি জিআর মামলার দুই জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আত্রাই উপজেলার বওলা গ্রামের শহীদ প্রামানিকের ছেলে মো. নয়ন প্রামানিক, জিআর মামলা নং- ১৬৩/২৩ , বাকি ওলামা গ্রামের  মোঃ কাজেম উদ্দিনের ছেলে মো. রণি, জিআর মামলা নং-১৯৫/১৭। তারা উভয়েই নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে নিজ নিজ মামলায় বিজ্ঞ আদালতের পরোয়ানা জারি ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত উভয়েই আত্রাই উপজেলার বাসিন্দা। দীর্ঘদিন ধরে নিজ নিজ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকার পর তারা আত্নগোপনে ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও অভিযানের বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, উপজেলায় অপরাধ দমন, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আত্রাই থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে পৃথক দুটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নয়ন ও রনিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে পুলিশের এই অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বিডি /নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর