1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

খালেদা জিয়ার জন্মদিনে লালমনিরহাটে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা ‎

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত
৫৮

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি: ‎লালমনিরহাটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দোয়া মাহফিল, বৃক্ষ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

‎​শনিবার (১৫ আগষ্ট) বিকেলে লালমনিরহাট জেলা মডেল মসজিদ সংলগ্ন এলাকায় অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেতু সামাজিক উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এই মানবিক কর্মসূচি পালিত হয়। সেতু সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মিজানুর রহমান শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা যুবদলের আহবায়ক আনিছুর রহমান ভিপি আনিছ।

‎​অনুষ্ঠানের শুরুতে মরহুম নেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং স্থানীয় মানুষের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া জন্মদিন উপলক্ষে কর্মসূচিগুলোকে সামাজিক ও মানবিক কার্যক্রমে রূপান্তর করে দিনব্যাপী দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার আয়োজন করা হয়।

‎​এ সময় সংগঠনের সহসভাপতি আবু সাঈদ মাহমুদ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান আকাশ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)র লালমনিরহাট জেলা সংবাদদাতা বিপুল ইসলাম, বাংলাদেশ বেতার রংপুরের লালমনিরহাট সংবাদদাতা জিন্নাতুল ইসলাম জিন্নাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎​উল্লেখ্য, ২০০৪ সালে প্রতিষ্ঠিত সেতু সামাজিক উন্নয়ন সংস্থা সরকারি নিবন্ধন নম্বর-১৭৩/৪ নিয়ে ‘একসাথে গড়ি নতুন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, প্রতিবন্ধী সেবা ও পুনর্বাসন, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিডি নিউজ বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর