1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

ধুনটে নিয়ন্ত্রনহীন ইজিবাইকের ধাক্কায় সাংবাদিক আহত

কারিমুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮০ বার পঠিত
৯৩

 

 

কারিমুল হাসান, ধুনট বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা সদর ও গ্রামীন জনপদে দিনদিন বেড়েই চলছে ব্যাটারী চালিত নিয়ন্ত্রনহীন ইজিবাইক। ইজিবাইক চালানো অনকেটা সহজ হওয়ায় প্রশিক্ষন ছাড়াই চালক হিসেবে ব্যবহার করেন অনেকে। অনেকে আবার ইজিবাইকের ধারন ক্ষমতার বাহিরে মালামাল বোঝাই করে যাত্রাপথে দূর্ঘটনার কবলে পড়ে। প্রতিনিয়ত এমন দুর্ঘটনার কবলে পড়ছে অনকে।

 

‎শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দুর্ঘটনার কবলে পড়ে ধুনট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক গণমানুষের আওয়াজ-এর বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক এম.এ. রাশেদ।

 

জানা যায়, সাংবাদিক এম.এ. রাশেদ মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে মালামালবোঝাই একটি নিয়ন্ত্রনহীন ইজিবাইক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ফলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়েন। দুর্ঘটনায় গুরুতর কাটা জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা করেন।

‎উপজেলার সাংবাদিকগন, পরিবারসহ স্থানীয় অনেকে সড়ক দুর্ঘটনায় আহত এম.এ. রাশেদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন এবং অনিয়ন্ত্রিত ইজিবাইক দুর্ঘটনা রোধে উপজেলা প্রশাসনের এগিয়ে আসা জরুরী বলেও মন্তব্য করেন অনেকে।

 

 

বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর