1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত
৬৬
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: খোরশেদ আলম এবং যুগ্ম-আহ্বায়ক মো: আশরাফুল ইসলাম
লিটনের যৌথ সঞ্চালনায় ​আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আবদুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: তসলিম উদ্দিন সাখিদার।
​তিনি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক আপসহীন প্রতীক। তাঁর নেতৃত্ব ও ত্যাগ দেশবাসীকে চিরকাল অনুপ্রাণিত করবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে  আগামী দিনে  সবাইকে ঐক্যবদ্ধ  থেকে  দলের জন্য  কাজ করতে হবে।
​অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম- সাধারণ সম্পাদক মো: আ: মান্নান সরদার ও মো. নিয়মত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক, মো: কামরুল হাসান সাগর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আত্রাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি/ নিউজ /বাংলা ২৪/ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর