1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা ভবনের উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী দুলু ‎

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত
৫২

জিন্নাতুল ইসলাম জিন্না,‎​ লালমনিরহাট জেলা প্রতিনিধি: ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবনির্মিত ছয়তলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। এই ভবনটি নির্মাণ হওয়ায় কলেজের বিজ্ঞান শিক্ষা এবং সামগ্রিক শিক্ষার মান আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‎রোববার (১৬ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত শুভ উদ্বোধন, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ও নতুন ভবন উদ্বোধন কমিটির আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আঃ করিম সাদেকী রাজু।

‎শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ‘সরকারি কলেজ সমূহের বিজ্ঞান শিক্ষা সুযোগ সম্প্রসারণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এবং লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৬ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে এই ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মিত হয়েছে। ভবনটির নির্মাণ কাজটি সম্পন্ন করেছেন বসুন্ধরা হাউস বিল্ডাসের স্বত্বাধিকারী রাহেদুজ্জামান রোমাঞ্চ।

‎​সংশ্লিষ্টদের মতে, নবনির্মিত এই ছয়তলা একাডেমিক ভবন বা বিজ্ঞান ভবনটি চালুর ফলে দীর্ঘদিনের শ্রেণিকক্ষ ও ল্যাবরেটরি সংকট নিরসন হবে। এর মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও আধুনিক, গতিশীল ও সম্প্রসারিত হবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এটি এক নতুন মাইলফলক হয়ে থাকবে। উদ্বোধন অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশে মতবিনিময় সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর