1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে  জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন 

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত
৮৮
নাজমুল হক নাহিদ , আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ ,সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে
নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন,আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের  আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভাকক্ষে  আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট,সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, সহ উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা। এই উপলক্ষে উপজেলার পাঁচ জন সফল মৎস্যচাষি মির্জা রাকিব, মো. শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম,  মো. শহিদুল ইসলাম, মো.আব্দুস সালাম মন্ডল কে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর