1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নাজমুল হক নাহিদ
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০৩ বার পঠিত
১২৪
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নদীর পানিতে ডুবে মো. ইশা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দিঘা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ইশা উপজেলার বড়কালিকাপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে ইশা তার নানার বাড়ি উপজেলার দিঘা উত্তরপাড়া গ্রামে বেড়াতে আসে।
রোববার সকালে বাড়ির উত্তর পাশে নদীর পাশে খেলা করছিল খেলার এক পর্যায়ে সবার অজান্তে নদীর পানিতে শিশু ইশা পড়ে যায়।  দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজা খুঁজির একপর্যায়ে নদীতে ভাসমান অবস্থায় শিশুটিকে দেখতে পান স্বজনরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুব আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর