1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত
৬৫

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘি সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে র‌্যালি পুকুরে মাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ঘোষনা করা হয়। র‌্যালি ও উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

 

পরে সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, আদমদীঘির সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন। আরো বক্তব্য রাখেন, আদমদীঘির সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা: বেনজীর আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, হ্যাচারী মালিক বেলাল সরদার, শিহাবুল হক চৌধুরী প্রমুখ।

 

সভায় স্থানীয় পর্যায়ে সফল পাঙ্গাস মাছ উৎপাদনকারি হিসাবে আব্দুস ছাত্তার, সফল মাছের পোনা উৎপাদনকারি রেজাউল হক বাচ্চু ও সফল মাছের রেনু উৎপাদনকারি হিসাবে শিহাবুল হক চৌধুরীকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর