1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

সান্তাহারে অবৈধভাবে হোটেল পরিচালনার অপরাধে দুই প্রতিষ্টানের ২৫ হাজার টাকা জরিমানা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত
৮০

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে আবাসিক হোটেল পরিচালনার অপরাধে দুটি প্রতিষ্ঠানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার (১৬ আগস্ট) দুপুরে আদমদীঘির সান্তাহার পৌরসভার স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম এই অর্থদন্ড করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার পৌরসভার রেলওয়ে স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন যাবত বৈধ লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছিল কয়েকটি আবাসিক হোটেল প্রতিষ্ঠান। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গত রবিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ অনুযায়ী লাইসেন্স ছাড়া আবাসিক হোটেল পরিচালনার অপরাধে সান্তাহার আবাসিক হোটেলকে ২০ হাজার টাকা ও সোনারগাঁও আবাসিক হোটেল কতৃপক্ষের ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর