1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রাণীনগর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত
৪৭

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :  রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা ও বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরের পুকুরে রুই জাতীয় বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকরণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সেরা মৎস্যজীবীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নয়ন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেবাউল লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

​সভায় বক্তারা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধি ও আমিষের চাহিদা পূরণে মৎস্যচাষিদের ভূমিকা তুলে ধরেন এবং আধুনিক পদ্ধতিতে মাছ চাষের প্রতি গুরুত্বারোপ করেন।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর