1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে পুকুরে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৩১ বার পঠিত
১৪৮

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে জোনায়েদ হোসেন নামের মাত্র আড়াই বছর বয়সের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গত রবিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় আদমদীঘি হাসপাতালে পূর্বে তালসন হটাৎপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত জোনায়েদ হোসেন আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের বিনাহালী গ্রামের রতন হোসেনের ছেলে। শিশুটির মা তালাকপ্রাপ্তা হয়ে মায়ের সাথে নানা হবিবর রহমানের বাড়ি তালসন হটাৎপাড়া থাকতো।

 

পারিবারিক ও থানা সুত্রে জানাযায়. গত রবিবার সকালে নানার বাড়ি তালসন হটাৎপাড়ায় খাবার পর শিশু জোনায়েদ হোসেন অপর শিশুদের সাথে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করার এক পর্যায়ে নিখোঁজ হয়।

 

এরপর কোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে ভেসে উঠলে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, শিশুটির পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর