1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাজধানীতে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত
৮০

 

অনলাইন সংস্করণ

রাজধানীর ঢাকার গোপীবাগ এলাকার একটি বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাত সাড়ে নয়টার দিকে উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মরদেহে পচন ধরেছিল বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হোসেন। এডিসি জাহিদ হোসেন জানান, মঙ্গলবার রাতে পুলিশ খবর পায় যে গোপীবাগের একটি ফ্ল্যাটে বসবাসকারী একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে কোনো সাড়া দিচ্ছেন না। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থলে যায় পুলিশ।

পরে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তানভীর হোসান শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন, ‘আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা থানায় আসছেন। তিনি ওই বাসায় একাই থাকতেন। তার সঙ্গে অন্য কেউ ছিলেন না। তার বাড়ি এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর