1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

দুপচাঁচিয়ায় সড়কে মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ২

অরবিন্দ কুমার দাস
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পঠিত
৫৯

 

 

 

অরবিন্দ কুমার দাস, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ায় পিকআপ ও ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে মফছের আলী ফকির(৬০) নামের এক ব্যাটারী চালিত অটোভ্যান চালক নিহত হয়েছে। নিহত মফছের আলী উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল গ্রামের মৃত আছামুদ্দিন ফকিরের ছেলে।

এ ঘটনায় ভ্যানে থাকা যাত্রী মাবিয়া বেগম(৭০) ও তার মেয়ে রেহেনা বেগম(৪৫) গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন রয়েছেন। ১৭আগস্ট সোমবার বিকেল সাড়ে ৪টায় সময় দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাকরাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন মফছের আলী যাত্রী নিয়ে বেড়াগ্রাম থেকে দুপচাঁচিয়ার দিকে আসছিল। ঘটনাস্থলে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগীবাহনকারী পিকআপ অটোভ্যানটিকে স্বজোরে ধাক্কা দেয়। এসময় অটোভ্যানের চালক ও যাত্রীরা ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

 

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রæত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভ্যানচালক মফছের আলীকে মৃত ঘোষণা করেন। আহত মা ও মেয়ের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেকে) প্রেরণ করা হয়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ও এক ব্যক্তিকে আটক করে।

 

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। জনতা একজনকে আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর