1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘির সাওইল দুই বিদ্যালয়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮১ বার পঠিত
৯৭

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আবু হাসানের নির্দেশনায় আদমদীঘি উপজেলার সাওইল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

গত সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় উপজেলার সাওইল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় চত্বরে নসরতপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক এসব গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে ওই বিদ্যালয় চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

নসরতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নসরতপুর ইউপি চেয়ারম্যান ও সাওইল দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে সভাপতি গোলাম মোস্তফা মন্ডল।

 

প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। আরও বক্তব্য রাখেন, সাওইল দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন মধু, নসরতপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুবদল নেতা রুহুল আমিন, মুরাদ হোসেন, সাব্বির হাসান, শুভ ও সুমন প্রমুখ। পরে বিদ্যালয় চত্তরে ফলজ গাছের চারা রোপন করা হয়।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর