1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

সচিবদের স্বাক্ষর শেষ, নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়ছে?

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পঠিত
৬১

 

 

 

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত নতুন বেতনকাঠামোর চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। এতে বিদ্যমান মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে নতুন এই বেতনস্কেল।

 

নতুন বেতনকাঠামোর প্রতিবেদনটি চূড়ান্ত করতে গঠিত উচ্চপর্যায়ের সচিব কমিটির সব সদস্য ইতোমধ্যে এতে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেল’ বিষয়ে এসব তথ্য জানানো হয়েছে।

 

নতুন বেতনস্কেল বাস্তবায়নের লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

 

গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো ১ জুলাই থেকে কার্যকর করার ঘোষণা দেন। তিনি বলেন, দীর্ঘ ১১ বছর একই বেতনকাঠামো বহাল থাকা এবং মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন বেতনকাঠামোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরে বর্ধিত মূল বেতন কার্যকর করা হবে। পরবর্তী বছর থেকে বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা বৃদ্ধির বিষয়টি বাস্তবায়ন করা হবে। নবম জাতীয় বেতন কমিশনের প্রেক্ষাপট পর্যালোচনায় দেখা যায়, অষ্টম জাতীয় বেতন স্কেলের প্রায় এক যুগ পর ২০২৫ সালের জুলাইয়ে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি কমিশন গঠন করা হয়।

 

কমিশন চলতি বছরের জানুয়ারিতে প্রতিবেদন জমা দেয়। কমিশনের মূল সুপারিশে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। সে অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

 

পরবর্তীতে নতুন বেতনকাঠামো চূড়ান্ত করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে প্রধান করে ১০ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে ছিলেন।

 

সচিব কমিটির স্বাক্ষর সম্পন্ন হওয়ায় এখন নতুন পে-স্কেল বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ আরও পরিষ্কার হয়েছে। সরকারের আশা, নতুন বেতনকাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আর্থিক চাপ ও বেতন বৈষম্য অনেকটাই কমবে।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর