1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের উদ্যোগ

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ২২ বার পঠিত
৩১

 

 

 

নিজস্ব প্রতিবেদক : শাপলা চত্বর ও সিদ্ধিরগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনাপ্রধান ও তৎকালীন বিজিবি মহাপরিচালক জেনারেল (অব.) আজিজ আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, আজিজ আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখার অতিরিক্ত আইজিকে চিঠি দেওয়া হয়েছে।

 

চিফ প্রসিকিউটর বলেন, আজিজ আহমেদ মধ্যপ্রাচ্য কিংবা অন্য কোনো দেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে মামলার অন্যান্য পলাতক আসামিদের ক্ষেত্রেও একই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

এর আগে গত ২৭ জুলাই শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই মামলায় সাবেক মন্ত্রী, রাজনীতিক ও কয়েকজন গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন স্তরের প্রভাবশালী ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর