1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে জুয়ার আসর থেকে ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩

আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত
১০৩
স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁর রাণীনগরে সোমাইয়া নামের ৮ বছেরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নওগাঁর আত্রাই উপজেলায় নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশু সোমাইয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ আনুমানিক বেলা ১১:৩০ মিনিটে উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত সোমাইয়া রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের ওয়াসিমের মেয়ে।,পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়  শিশু সোমাইয়া আত্রাই উপজেলার বহলা গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার সময় সে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সোমাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।
 রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া মন্ডল বলেন খবর পেয়ে  হাসপাতালে আমি গিয়েছিলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সোমাইয়াকে মৃত বলে ঘোষণা করেলে স্বজনরা উন্নত চিকিৎসার আসায়  নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গিয়েছে । শিশুটি আত্রাই থানা এলাকায় পানিতে ডুবে গিয়েছিল এবং পরবর্তীতে তাকে সজনরা রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ।সেখানে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে ।
এদিকে ফুটফুটে শিশুটির এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তার স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করলেও অলৌকিক কোনো আশায় উন্নত চিকিৎসার জন্য তারা সোমাইয়াকে তাৎক্ষণিকভাবে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারের মাঝে এখন চলছে মাতম। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর