1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস উদ্বোধন চালক-সহকারীও নারী

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত
২৫
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ায় নারীদের জন্য চালু হলো বিশেষ বাস, চালক-সহকারীও নারী। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে শুধু নারী যাত্রীদের জন্য দুটি বাস চলাচল উদ্বোধন করা হয়েছে।  বুধবার সকাল  থেকে শেরপুর- মাটিডালি-মোকামতলা-রুটে চলাচল শুরু করবে। বাস দুটির চালক ও কন্ডাক্টরও নারী।
মঙ্গলবার  সকাল ১১ টায় (১৮ আগস্ট) বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড এ  কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
বিআরটিসি সূত্রে জানা গেছে, গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মহিলা বাস সার্ভিস’ নামে এ সেবা চালু করা হয়েছে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে।
বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, প্রচলিত লাল রঙের বাসের পরিবর্তে বিশেষ বাসগুলোর রঙে ভিন্নতা রয়েছে। পরিচালনাতেও রয়েছে ভিন্নতা। এসব বাসে নারী যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী।
তিনি বলেন, বুধবার থেকে  দুটি বাস শেরপুর-থেকে মোকামতলা পর্যন্ত এবং মোকামতলা থেকে শেরপুর পর্যন্ত চলাচল করবে। পরবর্তী সময়ে বাস দুটি বগুড়া শহরের বিভিন্ন রুটে চলাচল করবে।
বিআরটিসি সূত্র জানায়, নারীদের জন্য চালু করা বিশেষ বাসগুলো গোলাপি রঙের। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাসের পাশাপাশি বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস এ সেবার আওতায় চালু করা হয়েছে। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বাস পরিচালনার মাধ্যমে পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর