1. admin@bdnewsbangla24.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

জিন্নাতুল ইসলাম জিন্না
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত
৪৮




‎​জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট জেলা প্রতিনিধি :
‎লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল দলের একটি অংশের অপপ্রচার ও বিষোদগারের জবাবে নিজের পদত্যাগের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। একই সাথে দলীয় শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের অব্যাহত ষড়যন্ত্রের নিরপেক্ষ বিচার দাবিতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


‎মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত এক ‘কর্মী মূল্যায়ন সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

‎‎তৃণমূলের একাংশের সমালোচনা করে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব আজ উপস্থিত আছেন। তাঁরা যদি তৃণমূলের নেতা না হন, তবে কি গুটিকয়েক ব্যক্তিই তৃণমূল? আমাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি অযোগ্য এবং পদত্যাগ করার নির্দেশ দেন, তবে এক মুহূর্তও দেরি না করে আমি পদত্যাগ করব।


‎নিজের বিরুদ্ধে চলা চক্রান্তের বিষয়ে তিনি আরও বলেন, মনোনয়নের সময় থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। এরা শুধু আমার ব্যক্তিগত ক্ষতি করছে না, বরং শহীদ জিয়ার পরিবারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক চক্রান্তের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।

‎​কর্মী মূল্যায়ন সভায় স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগে মনোনয়ন বঞ্চিত একটি পক্ষ দলের মধ্যে অন্তর্কোন্দল সৃষ্টি করে। সেই অসহযোগিতা উপেক্ষা করেও বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর, দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে ঈর্ষান্বিত হয়ে পরাজিত চক্রটি এখন নানা কুৎসা রটাতে ব্যস্ত। বক্তারা অবিলম্বে এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

‎‎​এর আগে সভার শুরুতে এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর