1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

বগুড়ার ধুনটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান

রায়হানুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮৪ বার পঠিত
৯১

রায়হানুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ধুনট-শেরপুর এলাকার সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের উদ্যোগে এই মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়িত হয়।

​বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১০টায় এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক নেতা মোখফিজুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  শাহাদাৎ হোসেন পিস্টনসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

​সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই মূলত এই সহায়তা প্রদান করা হয়। আকস্মিক দুর্যোগের পর এমন সহযোগিতাপ্রাপ্ত হয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় দুস্থ পরিবারের সদস্যরা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দিনে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর