1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আদমদীঘিতে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পঠিত
১০৬

 

 

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সাগর হোসেন (২৩), রাকিবুল ইসলাম (২২), তারেক হোসেন (২০) ও বায়জীদ বোস্তামী (২০) নামে চারজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন আদমদীঘি উপজেলার পাল্লা বুড়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে সাগর হোসেন (২৩), উৎরাইল উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২২), তালশন কালিবাড়ী গ্রামের রহিদুল ইসলামের ছেলে তারেক হোসেন (২০) এবং একই গ্রামের আলম প্রামানিকের ছেলে বায়জীদ বোস্তামী (২০)।

 

পুলিশ জানায়, অভিযানকালে গ্রেপ্তার চারজনের কাছ থেকে মোট ৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার (২০ আগস্ট) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর