1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

​২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ: প্রস্তুত নির্বাচন কমিশন, ভোটার ৩৪৯ জন

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পঠিত

 

 

 

অনলাইন সংরক্ষণঃ ​আজ আয়োজিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে ভোটার তালিকা।

 

নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, মোট ৩৪৯ জন ভোটারকে নিয়ে এই ভোটার তালিকা তৈরি করা হয়েছে। ভোটারদের তালিকায় রয়েছেন প্রধান বিচার বিভাগীয় এবং রাজনৈতিক ক্ষেত্রের শীর্ষ ব্যক্তিত্বরা। তবে সংসদীয় আসন খালি থাকার কারণে চট্টগ্রাম-৪ আসন থেকে এবার কোনো ভোটার থাকছেন না।

 

​
নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, কেবল জাতীয় সংসদের সদস্যরাই এই নির্বাচনে ভোট দেওয়ার অধিকার রাখেন। বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে সংসদ সদস্য হওয়ায় নিজের ভোটটি নিজে দিতে পারবেন।অলি আহমেদ: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ সংসদ সদস্য না হওয়ায় প্রার্থী হওয়া সত্ত্বেও ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

 

​

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, জাতীয় সংসদ সদস্য হওয়ার ভিত্তিতেই এই নির্বাচনে ভোটাধিকার নির্ধারিত হয়।নিয়ম অনুযায়ী, নির্বাচনে কোনো সংসদ সদস্য বিজয়ী হয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলে তার সংসদ সদস্য পদ এবং সেই সংক্রান্ত ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়।

 

নির্বাচন কমিশন জানিয়েছে, ঘোষিত তফসিল অনুসারেই নির্ধারিত সময়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।​ভোটিং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংসদ সদস্যরা ভোট প্রদানের পর সার্বিক গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য কক্ষে অবস্থান করতে পারবেন।
​

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর