1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

আত্রাইয়ে গ্রীষ্মের প্রকৃতি জুড়ে চলছে মধুমাস জ্যৈষ্ঠের রাজত্ব

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত
৫৮

আব্দুর রউফ রিপন, নওগাঁ জেলা প্রতিনিধি : 

উত্তর জনপদের শস্যভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে এখন গ্রীষ্মের প্রকৃতি জুড়ে চলছে ‘মধুমাস’ জ্যৈষ্ঠের রাজত্ব। গাছে গাছে কাঁচা-পাকা আম, জাম, লিচু, কাঁঠালসহ নানা রসালো ফলের সমারোহে মুখর হয়ে উঠেছে জনপদ। ফলের মৌ মৌ ঘ্রাণে প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে।

বাংলার ষড়ঋতুর অন্যতম বৈচিত্র্যময় মাস জ্যৈষ্ঠ। এ মাস এলেই দেশীয় ফলের দখলে চলে যায় বাজার। সারা বছর বিদেশি ফলের আধিপত্য থাকলেও জ্যৈষ্ঠে আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, করমচা, জামরুল, আমড়া, বেল, তরমুজ, বাঙ্গিসহ নানা ফলের সমাহারে প্রাণ ফিরে পায় গ্রামবাংলা। একসঙ্গে এত দেশীয় ফলের উপস্থিতি বছরের অন্য কোনো সময়ে দেখা যায় না বলেই জ্যৈষ্ঠকে বাঙালি ‘মধুমাস’ নামে অভিহিত করেছে।

সম্প্রতি আত্রাই উপজেলা সদর, ভবানীপুর-মির্জাপুর বাজার, শাহাগোলা, নওদুলী, বজ্রপুর ও বান্ধাইখাড়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি গ্রামের গাছে গাছে ঝুলছে পাকা আম। কোনোটি সিঁদুরে, কোনোটি হলদে, আবার কোনোটি সবুজ-হলুদের মিশ্রণে রঙিন। গাছের ডালে ঝুলছে জাতীয় ফল কাঁঠাল, পেকে গেছে লিচু। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় কালো জামও নজর কাড়ছে সবার।

ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান বলেন, গ্রীষ্মের শেষ মাস জ্যৈষ্ঠ। এ মাসে ফল পেকে রসের ভারে টইটম্বুর হয়ে ওঠে প্রকৃতি। গাছ থেকে সদ্য পাড়া তাজা ফলের স্বাদ ও ঘ্রাণ এক অনন্য অনুভূতির জন্ম দেয়। তাই জ্যৈষ্ঠের সঙ্গে ‘মধুমাস’ বিশেষণটি ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।

তবে ‘মধুমাস’ শব্দটির ব্যবহার নিয়ে কিছু মতভেদও রয়েছে বলে জানান তিনি। বাংলা অভিধান ও প্রাচীন সাহিত্য অনুযায়ী ‘চৈত্র মাস’কেই প্রকৃত মধুমাস বলা হয়েছে। খনার বচন, কবি মুকুন্দরাম চক্রবর্তী ও বৈষ্ণব কবি চণ্ডীদাসের রচনায়ও ‘মধুমাস’ বলতে চৈত্র বা বসন্তকালকেই বোঝানো হয়েছে। তা সত্ত্বেও ফলপ্রিয় বাঙালির কাছে জ্যৈষ্ঠই আজ ‘মধুমাস’ হিসেবে অধিক পরিচিত।

ভবানীপুর পিএস ল্যাব কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ অভিজিৎ চৌধুরী বলেন, চৈত্র-বৈশাখের খরতাপের পর জ্যৈষ্ঠে আম, কাঁঠাল ও লিচুর আগমনে প্রকৃতি পূর্ণতা পায়। খরাক্লিষ্ট মানুষের তৃষ্ণা মেটাতে প্রকৃতি উপহার দেয় নানা জাতের রসালো ফল। এ কারণেই জ্যৈষ্ঠকে ফলের মাস বলা হয়।

তিনি আরও বলেন, গ্রীষ্মকালীন ছুটি অনেকের কাছেই আম-কাঁঠালের ছুটি নামে পরিচিত। এ সময় মেয়ে-জামাই, নাতি-নাতনিদের নিয়ে পারিবারিক মিলনমেলার আয়োজন হয়। আপ্যায়নের প্রধান অনুষঙ্গ হয়ে ওঠে আম, কাঁঠাল, লিচু, দুধ-দই, চিড়া, মুড়ি ও খই। ফলে জ্যৈষ্ঠ শুধু ফলের মাস নয়, এটি বাঙালির পারিবারিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ অংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর