1. admin@bdnewsbangla24.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘিতে উপজেলা প্রশাসন আয়োজিত নারীদের অংশ গ্রহনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত বগুড়ায় রাস্তা দখল, উচ্ছেদ অভিযানে বাধা: সিটি কর্পোরেশনের কর্মীকে ছুরিকাঘাত, এক যুবকের ১৫ দিনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন দুপচাঁচিয়ায় এইচএসসি পরীক্ষায় বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবারও শীর্ষে রাজশাহী থেকে বাড়ি ফেরা হলো না জয়া রানীর, ট্রাকের চাপায় প্রাণ গেল শিক্ষিকার উখিয়ার ইনানীতে মাটির গভীর থেকে গ্যাস নির্গত হয়ে আগুন, ২০০ মিটারে ১৪৪ ধারা জারি পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের, আহত অন্তত ৫ গোপনে বাল্যবিয়ে, পরে ধুমধাম আয়োজন আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে সনাতন ধর্মালম্বীদের দামোদর মাস উপলক্ষে দুপচাঁচিয়ায় মাস ব্যাপী নগর কীর্তন শুরু ধুনটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শাখা ছাত্রদলসহ বগুড়া জেলার ৫টি উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা

হাফিজার রহমান
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার পঠিত

 

হাফিজার রহমান, স্টাফ রিপোর্টার বগুড়া : বগুড়া জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীত ও সুসংগঠিত করার লক্ষ্যে জেলা শাখার অধীনস্ত ৫টি উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের ইউনিট সমুহের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষনা করে পত্র পাঠানো হয়েছে। এরমধ্যে আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

 

গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিববুর রহমান সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশের উল্লেখিত বিষয়ে সিদ্ধান্ত ও অনুমোদনক্রমে জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত একটি পত্রে জেলার ৫টি উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়। পত্রে আরো বলা হয় অতি শ্রীঘ্রয় বিলুপ্ত ইউনিট সমুহে নতুন নেতৃত্ব গঠনের কার্যক্রম শুরু করা হবে।

 

জেলা ছাত্রদলের পাঠানো পত্রমতে জানাযায়, আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর ছাত্রদলের কমিটির বিলুপ্তের পাশাপাশি বগুড়া জেলার অপর সারিয়াকান্দি উপজেলা ও পৌর শাখা ছাত্রদল, সোনাতলা উপজেলা ও পৌর শাখা ছাত্রদল, তালোড়া পৌর শাখা ছাত্রদল কমিটিও বিলপ্ত করে পত্র পাঠানো হয়েছে। আদমদীঘি উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি হাসান রাহুল বিষয়টি নিশ্চিত করেন।

 

বিডি নিউজ বাংলা ২৪ ডটকম 
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর