1. admin@bdnewsbangla24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়ার ১ম মৃত্যুবার্ষিকী আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার ৭ দফা দাবী আদায়ে জেলা সমাবেশ সফল করতে আদমদীঘি দলিল লেখকদের প্রস্তুতিমুলক সভা দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেপ্তার আত্রাইয়ে পোনামাছ অবমুক্ত করণের শুভ উদ্বোধন লালমনিরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড দুপচাঁচিয়ায় প্রধান শিক্ষক নূর ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত নয় বছর পর এসিডদগ্ধ গৃহবধূ আমেনার মৃত্যু, প্রধান আসামি গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন বগুড়ার সোনাতলায় অটোরিকশাচালক কিশোরের রহস্যজনক মৃত্যু

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে  র‍্যালিতে এমপি রেজাউল ইসলাম রেজু 

বিডি নিউজ বাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পঠিত
৪৪

রাণীনগর (নওগাঁ)প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর রাণীনগরে দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি আজ।২১ ও ২২ আগস্ট অনুষ্ঠিত দুই দিনব্যাপী আয়োজনের শেষ দিন সকালে রাণীনগর উপজেলা বিএনপি’র পার্টি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্্যালী বের করা হয়।প্রধান অতিথি এমপি এস এম রেজাউল ইসলাম রেজু ব্যতিক্রমী ভঙ্গিতে ঘোড়ার পিঠে চড়ে এই রালীর নেতৃত্ব দেন র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গার্লস স্কুল চত্বরে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জলের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহামুদ হাসান বেলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এস এম রেজাউল ইসলাম রেজু।আলোচনা সভা শেষে বিকেল ৪টায় গার্লস স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শক ও সমর্থক খেলাটি উপভোগ করেন।

আয়োজনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন ​উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ এছাহক আলী,সাধারণ সম্পাদক মোশারব হোসেন,সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু,সহ-সভাপতি রোকনুজ্জামান খান রুকু ও প্রফেসর জাকির হোসেন,সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু ও আব্দুর রাজ্জাক এবং কোষাধ্যক্ষ জিল্লুর রহমান।

স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ,যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ডাবলু, মিঠুন, রাব্বি ও মিঠু,কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রায়হানুল হক রায়হান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস,যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন টনিসহ সর্বস্তরের নেতাকর্মী এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর